মুদি দোকানের পণ্যের তালিকা

  • ৫টি প্রধান ক্যাটাগরি অনুযায়ী পণ্যের তালিকা
    • ০১. খাদ্যদ্রব্য জাতীয় পণ্যের তালিকা
    • ০২. স্টেশনারি পণ্যের তালিকা
    • ০৩. বাথরুম, রান্নঘরের সাথে সম্পর্কিত পণ্যের তালিকা
    • ০৪. শিশুদের চাহিদা সম্পন্ন পণ্যের তালিকা
    • ০৫. বাসা বাড়ির নিত্য প্রয়োজনীয় ও স্বাস্থ্য-সুরক্ষা সম্পর্কিত পণ্যের তালিকা
    • ০১. খাদ্যদ্রব্য জাতীয় পণ্যের তালিকা

      • বিভিন্ন জাতের চাল, যেমন- মোটা চাল, চিকন চাল, ‍সুগন্ধি চাল, লাল চাল ইত্যাদি।
      • বিভিন্ন চাল প্রস্তুতকারী ব্র্যান্ডের বা কোম্পানির চাল।
      • বিভিন্ন প্রকারের ডাল, যেমন- মুসুর ডাল, ছোলা, মুগ ডাল, খেসারি ডাল ইত্যাদি।
      • বিভিন্ন ধরনের তেল, যেমন- সোয়াবিন তেল, সরিষার তেল, পামওয়েল, নারকেল তেল, ওলিভওয়েল ইত্যাদি।
      • চাল থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য, যেমন- আটা, ময়দা, বেসন, চিড়া, সুজি, সেমাই, বার্লি, মুড়ি, মোয়া ইত্যাদি।
      • মসলা জাতীয় খাদ্যদ্রব্য, যেমন- আঁদা, রসুন, পেঁয়াজ, হলুদ, জিরা, বিভিন্ন গরম মশলা, বিভিন্ন সুগন্ধি মশলা, লবন, সস, ভিনেগার ইত্যাদি।
      • তরল খাদ্য বা পানীয়, যেমন- বিভিন্ন ব্র্যান্ডের সফট ড্রিংক্স, বিভিন্ন ব্র্যান্ডের দুধ, প্যাকেটজাত দুধ, জুস, বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম ও পানি ইত্যাদি।
      • বেকারি আইটেম, যেমন- খোলা বিস্কুট, পাউরুটি, চানাচুর, বিভিন্ন ব্র্যান্ডের মোড়কজাত রেকারি আইটেম, কেক ইত্যাদি।
      • নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যেমন- ডিম, আলু, নুডুলস, মিনারেল ওয়াটার বা পানি, পাউরুটি, বিস্কুট, চিপস, চকলেট, চিনি, গুড়াদুধ, কনডেন্স মিল্ক, চাপাতা, কফি, টক মিষ্টি দই, ঘি, মধু ইত্যাদি।

      ০২. স্টেশনারি পণ্যের তালিকা

      • পড়ালেখার সাথে সম্পর্কিত পণ্য, যেমন- বই, খাতা, কলম, ডায়েরি, পেনসিল, মার্কার পেন, কালার পেন, কালার পেনসিল, স্কচটেপ, টেপ, সুতা, রাবার, রুলার, পিন, ক্লিপ, কাটা, কাঁচি, কাটার, গাম ইত্যাদি।
      • বাসা বাড়ির সাথে সম্পর্কিত পণ্য, যেমন- ব্যাটারি, সুই, সুতা, চাকু, ব্লেড, রেজার, লাইট, মোমবাতি, তার, ইলেকট্রনিক পণ্য ইত্যাদি।

      ০৩. বাথরুম, রান্নঘরের সাথে সম্পর্কিত পণ্যের তালিকা

      • প্রসাধনী সামগ্রী, যেমন- সাবান, শ্যাম্পু, লোশন, বিভিন্ন তেল, ক্রিম, মেহেদী, কনডিশনার, লিকুইড সাবান,ফেস ওয়াশ, আতর, সুগন্ধি, বডি স্প্রে ইত্যাদি।
      • বাথরুম সম্পর্কিত পণ্য, যেমন- গোসলের সাবান, কাপড় কাচার সাবান, ডিটারডেন্ট, টয়লেট পরিস্কারক, টয়লেট এয়ার ফ্রেশনার, টুথপেস্ট, স্যানিটারি ন্যাপকিন, হেয়ার রিমুভাল, শেভিং ক্রিম ইত্যাদি।
      • রান্নাঘর সম্পর্কিত পণ্য, যেমন- থালাবাটি মাজার বার, লিকুইড বার, মাজনি, রান্নাঘর ক্লিনার ইত্যাদি।

      ০৪. শিশুদের চাহিদা সম্পন্ন পণ্যের তালিকা

      • বিভিন্ন কম দামের ও মাঝারি দামের খেলান।
      • শিশুদের গুঁড়াদুধ, শিশুদের সম্পূরক খাবার, যেমন- সেরেলাক, হরলিকস ইত্যাদি।
      • শিশুদের বিভিন্ন প্যাকেটজাত খাবার, যেমন- চিপস, কেক, চকলেট, পিনাট বার ইত্যাদি।

      ০৫. বাসা বাড়ির নিত্য প্রয়োজনীয় ও স্বাস্থ্য-সুরক্ষা সম্পর্কিত পণ্যের তালিকা

      • বাসা বাড়ি পরিষ্কারক পণ্য, যেমন- বিভিন্ন ব্র্যান্ডের ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, স্যাভলন, ডেটল, হ্যাক্সিসল জাতীয় এন্টিস্যাপটিক লিকুইড, বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডওয়াস, গ্লাস ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু ইত্যাদি।
      • সাধারণ কিছু রোগ নিরাময়ের উপকরণ, যেমন- স্যালাইন, বাম, ক্রিম, পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন, মাস্ক ইত্যাদি।